ইন্দোনেশিয়ান ভিসা ফর্ম ডাউনলোড ও প্রয়োজনীয় ডকুমেন্টস

গত ২০২১ সাল থেকে ইন্দোনেশিয়ান ইমিগ্রেশন বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা অন এরাইভাল সুবিধা বন্ধ করে দেই। তারপর বাংলাদেশী নাগরিকদের জন্য চালু করা হয় ই-ভিসা। কিন্ত সেটাও বেশিদিন স্থায়ী হয়না। হঠাৎ করে বাংলাদেশীদের ই-ভিসা ও বন্ধ করে দেই ইন্দোনেশিয়ান ইমিগ্রেশন। তারপর বেশকিছুদিন ধরে বাংলাদেশীদের জন্য সব ধরনের ভিসান ইস্যু করা বন্ধ করে দেই ইন্দোনেশিয়ান ইমিগ্রেশন। তারপর সম্প্রতি ইন্দোনেশিয়ান দূতাবাসের মাধ্যমে আবারো আগের নিয়মে স্টিকার ভিসার ব্যবস্থা করেছে বাংলাদেশে অবস্থিত ইন্দোনেশিয়ান দূতাবাস।

এখন থেকে ইন্দোনেশিয়ান ভিসা প্রত্যাশি যেকোনো যাত্রী বাংলাদেশে অবস্থিত ইন্দোনেশিয়ান দূতাবাসের মাধ্যমে যেকোনো ধরনের ইন্দোনেশিয়ান টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। ইন্দোনেশিয়ান দূতাবাস আপনার সমস্ত ডকুমেন্টস জমা নেয়ার পরে তারা যদি মনে করে আপনাকে ভিসা দেবে, তাহলে তারা আপনাকে ভিসা ফি পে করার জন্য একটি পেমেন্ট রিসিট দেবে যেটার পরিমান টুরিস্ট ভিসার ক্ষেত্রে ৮০০০/১০,৫০০ টাকা পর্যন্ত।

( ভিসা ফর্ম ডাউনলোড করতে নিচে পড়ুন )

ইন্দোনেশিয়ান টুরিস্ট ভিসার জন্য যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো নিচে দেয়া হলোঃ

১) পাসপোর্টের মেয়াদ মিনিমাম ৬ মাস ভেলিড থাকতে হবে। যেসব যাত্রীর পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম, তাদের আবেদন বাতিল বলে গন্য হবে।

২) টুরিস্ট ভিসার ক্ষেত্রে মোটামুটি দুই হাজার ডলার বা তার বেশি পরিমানে বাংলাদেশী টাকা আপনার ব্যাংকে রেখে লাস্ট ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি নিতে হবে। চেক বই থাকলে সেটার কপিও জমা দিতে হবে।

৩) রিটার্ন ডেট সহ রিসার্ভ এয়ার টিকিত দেখাতে হবে (ডামি টিকিট)

৪) ২ কপি সাদা ব্যাকগ্রাউন্ডের কালার ফটো নিতে হবে যেটা সম্প্রতি তোলা হতে হবে

৫) চাকরিজিবী হলে এন ও সি লেটার আর ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি নিতে হবে

৬) পেইড/নন পেইড হোটেল বুকিং এর কপি জমা দিতে হবে

৭) যতোদিন ঘুরবেন ততোদিনের একটা ট্রাভেল আইটেনারী নিতে হবে

 

Indonesian visa form for Bangladeshi
Indonesian visa form for Bangladeshi

ভিসা ফর্ম ডাউনলোডঃ

ফাইনালি উপরে উল্লেখিত সব ডকুমেন্টস রেডি হয়ে গেলে এবার ইন্দোনেশিয়ান টুরিস্ট ভিসা ফর্ম ডাউনলোড করতে হবে। ভিসা ফর্মের সাথে ৭ এবং ৮ নং রিকুয়ার্মেন্ট এর ফর্ম ও দেয়া আছে।

ইন্দোনেশিয়ান ভিসা ফর্ম ডাউনলোড করতে 👉 এখানে ক্লিক করুন
দেখুন কিভাবে ভিসা ফর্ম ফিলাপ করবেন 👉 এখানে ক্লিক করুন

যেকোনো ধরনের সহযোগীতা পেতে নিচের ফেসবুক অথবা ইন্সটাগ্রামে মেসেজ দিতে পারেনঃ

ফেসবুকঃ 👉এখানে ক্লিক করুন

ইন্সটাগ্রামঃ 👉এখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়া বিষয়ক যেকোনো তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করুন এখানে 👉 ইউটিউব 

4 Responses

  1. Brother I live in Singapore but I am holding a Bangladeshi passport how should can I apply for an Indonesia visa from Singapore

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *