বাংলাদেশীরা আর পাবেনা ইন্দোনেশিয়ার টুরিস্ট ভিসা

ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকদের টুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দেবে বলে ঘোষণা দিয়েছে। সম্প্রতি ইন্দোনেশিয়ান ইমিগ্রেশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জি-২০ সম্মেলন শেষেই ইন্দোনেশিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে যারা ইতিমধ্যে টুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন কিন্ত ভেরিফিকেশন স্টেজে আটকিয়ে আছে, তাদের ভিসা গুলো রিলিজ করে দেবে। যাদের ভিসা এপ্লিকেশন স্টাটাস ভেরিফিকেশন স্টেজে আছে তাদের চিন্তার কারন নেই।

Indonesian visa status check
                                 imigrasi.go.id

খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বাংলাদেশের পাসপোর্টে টুরিস্ট ভিসা ব্যান করবে সে বিষয়ে। তবে যারা টুরিস্ট ভিসা নিয়ে আসার প্লান করছেন কিন্ত এখনো সিদ্ধান্ত নেননি আপনারা চাইলে এখনি আবেদন করে ফেলুন।

আনুষ্ঠানিক ঘোষণা আসার পূর্বে টুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। ঘোষণা আসার পরে বাংলাদেশের নাগরিকগন আর টুরিস্ট ভিসা নিতে পারবেনা।

বিঃ দ্রঃ ইনভেস্টর ভিসার ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে না। এটা কেবল টুরিস্ট ভিসার ক্ষেত্রে নিচে উল্লেখিত ১০ টি দেশের নাগরিকগন কে ব্লাক লিস্ট করবে ইন্দোনেশিয়ান ইমিগ্রেশন।

ব্লাকলিস্ট দেশগুলোর তালিকাঃ
১) বাংলাদেশ
২) নাইজেরিয়া
৩) শ্রিলংকা
৪) গুয়েনা
৫) ইসরায়েল
৬) প্যালেস্টাইন
৭) উত্তর কোরিয়া
৮) ক্যামেরুন
৯) লাইবেরিয়া
১০ সোমালিয়া

অসংখ্য বাংলাদেশী ইন্দোনেশিয়াতে টুরিস্ট হিসাবে আসার পরে ইন্দোনেশিয়ার সিমান্ত ব্যবহার করে মালেয়শিয়াতে যায়। যেটাতে ইন্দোনেশিয়া এবং মালেয়শিয়ার সম্পর্কে টানাপোড়ন শুরু হচ্ছে। তারই ফলস্বরুপ এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে অনেকেই ধারণা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *