ইন্দোনেশিয়া তে কোম্পানি রেজিষ্ট্রেশন করার নিয়ম ২০২৬
ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিলিয়ন ডলারের ইকনমি নিয়ে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। সিংগাপুর আর মালেয়শিয়ার সাথেই তাল মিলিয়ে ছুটে চলছে ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়া তে ব্যবসা করার উপায়
ইন্দোনেশিয়া তে ব্যবসা করার উপায় হলো ইন্দোনেশিয়া তে একটি কোম্পানি রেজিষ্ট্রেশন করা। কোম্পানি রেজিষ্ট্রেশন এর ক্ষেত্রে আপনি চাইলে ১০০% ফরেইন ওয়োন কোম্পানি করতে পারবেন অথবা আপনি চাইলে কোনো লোকাল ইন্দোনেশিয়ান কেও কোম্পানিতে নিতে পারবেন যদি আপনার কোনো ইন্দোনেশিয়ান পার্টনার থেকে থাকে। তবে এটা বাধ্যতামূলক না, আপনি কোনো লোকাল ইন্দোনেশিয়ান ছাড়াই কোম্পানি রেজিষ্ট্রেশন করতে পারবেন।
কোম্পানি রেজিষ্ট্রেশন করতে যা যা দরকার
১) তিন শব্দের ভিতরে একটা কোম্পানির নাম পছন্দ করা। উদাহরণস্বরুপ: Aliya Dream Hub অথবা Fatema Agro Industries এরকম যেকোনো তিন শব্দের ভিতরে আপনার ইচ্ছেমতো সাজিয়ে একটা কোম্পানির নাম সিলেক্ট করতে হবে
২) এর পর কোম্পানির পার্টনার নির্বাচন করা। আপনার কোম্পানি তে কয়জন পার্টনার থাকবে, কোম্পানি মালিক কে হবে, কোম্পানির কমিশনার কে হবে সেগুলো বাছাই করা। একটা কোম্পানি করতে সর্বনিম্ন দুইজনের নাম দিতে হয় আর সর্বোচ্চ চারজন এর নাম দেয়া যায়। তবে যাদের নাম দেবেন, তাদের কে যে ইন্দোনেশিয়া তে আসতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই।
৩) কোম্পানির পার্টনার নির্বাচন করা হয়ে গেলে পরের ধাপ হলো কোন পার্টনার কতো % শেয়ার নেবে সেটা ঠিক করা। ধরুন আপনি দুইজন মিলে কোম্পানি রেজিষ্ট্রেশন করতে চান। তো আপনারা চাইলে একেকজন ৫০% করে শেয়ার নিতে পারবেন৷ যদি ৪ জন হয়ে থাকেন, তাহলে ২৫% করে নিতে পারবেন। যদি ৩ জন হয়ে থাকেন, তাহলে একজন ৪০%, ২য় জন ৩০% এবং ৩য় জন ৩০% এভাবে মিলিয়ে নিতে পারেন।
এবং প্রত্যেক শেয়ার হোল্ডারের পাসপোর্ট এর কপি রেডি রাখা।
৪) কোম্পানির শেয়ার ভাগাভাগির পরের ধাপ হলো আপনার কোম্পানির ব্যবসার ধরন বাছাই করা। তারমানে আপনি কি কি ধরনের ব্যবসা করতে চান সেটা সিলেকশন করা।
উদাহরণস্বরুপ: ফুড এন্ড বেভারেজ, এক্সপোর্ট ইম্পোর্ট, রিয়েল স্টেট, এগ্রিকালচার ইত্যাদি।
৫) ব্যবসার ধরন বাছাই করার পরে সর্বশেষ ধাপ হলো কোম্পানির লোকেশন সিলেক্ট করা। আপনি যদি কোনো নির্ধারিত জায়গা থেকে থাকে, তাহলে সেটা কোম্পানির ঠিকানা হিসেবে ব্যবহার করা। আর যদি কোনো নির্ধারিত জায়গা না থেকে থাকে, তাহলে র্যান্ডম কোনো জায়গা চুজ করা
( কোম্পানির ঠিকানা পরেও আপডেট করা যায়)
৬) কোম্পানি রেজিষ্ট্রেশন এর পেমেন্ট রেডি করা৷ আমাদের পক্ষ থেকে যদি সঠিকভাবে আমরা কোম্পানি রেজিষ্ট্রেশন এর প্রক্রিয়া করে দিই, সেক্ষেত্রে আমরা চার্জ করবো ১৩০০ ইউ এস ডলার।
কোম্পানি রেজিষ্ট্রেশন এর প্রক্রিয়া সম্পন্ন হলে, কোম্পানির অন লাইন এক্সেস, কোম্পানির প্রফাইল, ট্যাক্স আইডি সহ আনুষঙ্গিক ডকুমেন্টস বুঝিয়ে দেয়া হবে।
মনে রাখতে হবে যে, শুধু কোম্পানি রেজিষ্ট্রেশন যে কেউই করতে পারে কিন্ত সঠিক নিয়মে কোম্পানি রেজিষ্ট্রেশন না করলে সেই কোম্পানি তে কখনো ভিসা পাবেন না।
ইন্দোনেশিয়াতে ব্যবসার ক্ষেত্রে বা কোম্পানি ওপেনিং এর ক্ষেত্রে কোনো ধরনের তথ্য বা সহযোগীতার ক্ষেত্রে নিচের লিংক থেকে ফেসবুকে যোগাযোগ করুন
ফেসবুকঃ এখানে ক্লিক করুন
