ইন্দোনেশিয়ার ১০ বছর মেয়াদি সেকেন্ড হোম ভিসা যেভাবে পাবেন

ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্য অন্যতম সম্ভাবনাময় দেশ। বিভিন্ন খনিজ সম্পদে ভরা এই দেশটি বাংলাদেশের তুলনায় ১১ গুন বড়। ১৭ হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া। যেদিকে তাকাবেন প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে হারিয়ে যাবেন। কয়লা, পাথর, সোনা, ডায়মন্ড সহ আরো অনেক খনিজ সম্পদে ভরা এই দেশ।

মালেয়শিয়া, সিংগাপুর এবং ফিলিপাইনের সাথে সিমান্ত ঘিরে আছে দেশটি। জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী। জাকার্তার বড় বড় শপিংমল আর সৌন্দর্য দেখলে খনিকের জন্য আপনার মনে হতে পারে আপনি আমেরিকার নিউইয়র্কে চলে এসেছেন। বালি ইন্দোনেশিয়ার অন্যতম স্বর্গীয় টুরিস্ট ডেস্টিনেশন। প্রতিবছর লক্ষ লক্ষ দর্শনার্থীরা আসে বালি আইল্যান্ডে ঘোরার জন্য। মালেয়শিয়া, আরব আমিরাত বা অন্যান্য দেশের মতো ইন্দোনেশিয়া ও এবার চালু করলো সেকেন্ড হোম ভিসা। ৫ বা ১০ বছর মেয়াদি এই সেকেন্ড হোম ভিসা নিয়ে আপনি ও হতে পারেন একটি ফ্লাটের মালিক বা পেতে পারেন ব্যবসা করার সুবর্ন সুযোগ।

সেকেন্ড হোম ভিসা কি?

সেকেন্ড হোম মানে হলো ২য় বাড়ি/ঘর। কিন্ত সেই ২য় বাড়িটি দেশে কোথাও না। ২য় বাড়িটি হবে ২য় কোনো দেশে এবং বাংলাদেশের বাহিরে। জন্মসুত্রে বাড়ির মালিক না হয়ে টাকা ইনভেস্ট এর বিনিময়ে দেশের বাহিরে অন্য কোনো দেশে বাড়ি বা জায়গায় মালিক হওয়াকে সেকেন্ড হোম বলে।

Indonesian Second home
                   Second home visa Indonesia

ইন্দোনেশিয়ার সেকেন্ড হোম ভিসাঃ

ইন্দোনেশিয়া ২৪শে ডিসেম্বর ২০২২ থেকে বিশ্বের সবার জন্য সেকেন্ড হোম ভিসা দেওয়া শুরু করবে যেটা ৫ বছর থেকে ১০ বছর মেয়াদি হবে।

ইন্দোনেশিয়ার সেকেন্ড হোম ভিসার শর্তাবলিঃ
ইন্দোনেশিয়ায় সেকেন্ড হোম ভিসা নিতে হলে আপনাকে ইন্দোনেশিয়াতে একটি লাক্সারি ক্যাটেগরির বাড়ি/জায়গার মালিকানা নিতে হবে বা একটি ব্যবসা প্রতিষ্টা করতে হবে।

কারা নিতে পারবে এই সেকেন্ড হোম ভিসাঃ

বিদেশি নাগরিক এবং ফর্মার ইন্দোনেশিয়ান নাগরিক এই সেকেন্ড হোম ভিসার জন্য আবেদন করতে পারবে৷

সেকেন্ড হোম ভিসার জন্য যেসব ডকুমেন্টস দরকারঃ

১) পাসপোর্টের মেয়াদ মিনিমাম ৩৬ মাস থাকতে হবে
২) ১৩০,০০০ ইউ এস ডলার সমপরিমাণ টাকার ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি দেখাতে হবে
৩) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ফটো ( ৪ সেমিঃ×৬ সেমিঃ) সাদা ব্যাকগ্রাউন্ড
৪) বায়োডাটা

প্রসেসিং টাইমঃ

সেকেন্ড হোম ভিসার প্রসেসিং টাইম ৪৫ থেকে ৬০ দিন।

এছাড়া আরো একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো ইন্দোনেশিয়ার এই সেকেন্ড হোম ভিসা নন ওয়ার্কিং বা এই ভিসা নিয়ে ইন্দোনেশিয়াতে কোনো ধরনের জব বা কাজ করা নিষিদ্ধ। তবে ব্যবসা করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।

সেকেন্ড হোম ভিসার ব্যাপারে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

ফেসবুকঃ এখানে ক্লিক করুন

ইন্সটাগ্রামঃ এখানে কিল করুন

অথবা ইমেইল করুনঃ indobanglainfo@gmail.com

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *